Monday, October 19, 2026
বাড়ি রাজ্য গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : স্ত্রীকে মারধর করে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিস। ঘটনাটি ঘটে মধুপুর থানাধীন ধনছড়ী এলাকায়। জানা গেছে, বিয়ের পর থেকেই  স্বামী মধু দাস স্ত্রী রুমা দাসের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছে। অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে স্ত্রীকে মারধর করে স্বামী।

বৃহস্পতিবার সকালেও রুমাকে বেধড়ক মারধর করে মধু নামে পাষণ্ড স্বামী। অভিযোগ বধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ও লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে বধূর বাপের বাড়ির লোকজন ছুটে আসেন। দমকল কর্মীরা ছুটে এসে অগ্নিদগ্ধ বধূকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় জিবিতে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবিতে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে বধূর একটি ১৩ বছরের সন্তান রয়েছে। বধূর বাপের বাড়ির অভিযোগ মুলে জিবিতে আটক করা হয় স্বামীকে। পরে মধুপুর থানার হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha