Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা সি পি আই এম এল -এর

ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা সি পি আই এম এল -এর

ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা সি পি আই এম এল -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই:গত সোমবার উদয়পুর পুর পরিষদের উদ্যোগে উদয়পুর সেন্ট্রাল রোড ও নিউটাউন রোড এলাকায়‌ ক্ষুদ্র ব্যবসায়ীদের রাস্তা থেকে তুলে দেওয়া হয়। এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীর জিনিসপত্র তুলে নিয়ে আসে পুর পরিষদ।

আর এই অভিযানের বিরোধীতা করে বুধবার সিপিআই এম- এল এক সাংবাদিক সম্মেলন করেন। এই অভিযানের বিরোধীতা করে সি.পি.আই.এম.এল -এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি বলেন বুলডোজার দিয়ে গরিব হকারদের দোকানপাট ভেঙে চুর‌মার করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাদের রুটি রুজির জন্য পুনর্বাসন করার দাবি জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha