Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য শ্যামা প্রসাদ মুখার্জীর ১২২ তম জন্মবার্ষিকী উদযাপন

শ্যামা প্রসাদ মুখার্জীর ১২২ তম জন্মবার্ষিকী উদযাপন

শ্যামা প্রসাদ মুখার্জীর ১২২ তম জন্মবার্ষিকী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : বৃহস্পতিবার অর্থাৎ ৬ জুলাই ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর ১২২ তম জন্মবার্ষিকী। ১৯০১ সালের ৬ জুলাই  জন্মগ্রহণ করেছিলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। আজকে জন্ম বার্ষিকী উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়।

 সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় ,মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপির সহ-সভাপতি অশোক সিনহা, বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তারপর মন্ত্রী টিঙ্কু রায় জানান, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির আন্দোলন ও বলিদানের ফলে বর্তমানে দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার চলছে। ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন সংঘের উদ্দেশ্য বর্তমানে সফল হয়েছে বলে দাবি করেন মন্ত্রী টিঙ্কু রায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha