Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য পাঁচ শতাধিক রাবার গাছ কেটে দিল দুষ্কৃতীরা

পাঁচ শতাধিক রাবার গাছ কেটে দিল দুষ্কৃতীরা

পাঁচ শতাধিক রাবার গাছ কেটে দিল দুষ্কৃতীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : রাবার চাষির রাবার গাছ কেটে ধ্বংস করে দিল দুষ্কৃতিরা। ঘটনা সাব্রুম মহকুমার পূর্ব জলেফা এলাকায়।

ঘটনার বিবরণ জানা যায় মঙ্গলবার রাতে সাতচাঁদ ব্লকের অন্তর্গত সাব্রুম থানাধিন পূর্ব জলেফার ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা শংকর দে নামে এক রাবার চাষির প্রায় ৫০০ রাবার গাছ কেটে নষ্ট করে দেয় দুষ্কৃতিরা। বুধবার সকালে রাবার চাষি শঙ্কর দে রাবার বাগানে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন। ক্ষতিগ্রস্ত রাবার চাসি শঙ্কর দে জানান মঙ্গলবার রাতে ওনার প্রায় ৫০০ রাবার গাছ নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিরা। ১০০ রাবার গাছ গোরা দিয়ে কেটে ফেলা হয়েছে। এই নিয়ে তিনি সাব্রুম থানার দ্বারস্থ হবেন বলেও জানান।  

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha