Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য গাঁজা সহ আটক তিন

গাঁজা সহ আটক তিন

গাঁজা সহ আটক তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : দুই দিনে চার লক্ষাধিক গাঁজা সহ আটক তিন। ধৃতদের মধ্যে একজন মহিলা। তিন জনই বিহারের। সোমবার বিকেলে রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে বাধারঘাট রেল স্টেশনের জি আর পি এফ থানার পুলিশ বিহারের দুই যুবক সহ একজন মহিলাকে আটক করে। পরে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ২৩ কেজি গাঁজা উদ্ধার করে।

যার বাজার মূল্য এক লক্ষ টাকা।ফের মঙ্গলবার ভোরবেলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস সন্দেহমূলক দুটি ট্র্যাঙ্ক-এ তল্লাশি চালিয়ে ৯০ কেজি গাজা উদ্ধার করে পুলিশ।। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানান জি আর পি থানার এক আধিকারিক।। যদিও ৯০ কেজি গাঁজা উদ্ধারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। এদিকে সোমবার গ্রেফতার হওয়া তিনজনকে মঙ্গলবার আদালতে পড়েন করা হয়। তদন্ত চালাচ্ছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha