Friday, October 16, 2026
বাড়ি রাজ্য ইনসুলেটেড রোড মিল্ক ট্যাঙ্কারের ফ্ল্যাগ অফ

ইনসুলেটেড রোড মিল্ক ট্যাঙ্কারের ফ্ল্যাগ অফ

ইনসুলেটেড রোড মিল্ক ট্যাঙ্কারের ফ্ল্যাগ অফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : মঙ্গলবার ইন্দ্রনগরের গোমতী ডেইরি প্রাঙ্গনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেইরি ডেভলপমেন্ট প্রোজেক্টের আন্ডারে ৫ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন ইনসুলেটেড রোড মিল্ক ট্যাঙ্কারের ফ্ল্যাগ অফ করা হয়। ২৯ লক্ষ টাকা ব্যয়ে রোড মিল্ক ট্যাংকারের উদ্বোধনের ফলে আগরতলা বাইরে থেকে আগরতলা ডেইরি পর্যন্ত দুধ আনতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।

 এই ট্যাঙ্কারে করে দুধ পরিবহন করলে গুণগত মান এবং টেম্পারেচার দুটোই নিয়ন্ত্রণে থাকবে। অস্বাভাবিক গরমের কারণে যে পরিমাণ দুধ পরিবহনেই নষ্ট হয়ে যেত, তা সুরক্ষিত থাকবে। এখন থেকে এই ট্যাঙ্করের মাধ্যমে কাল্যানপুর ও মেলাঘর থেকে দুধু আনা হবে ইন্দ্রনগরস্থিত গোমতী সেন্টারে। এবং এই দুধকে কাজে লাগিয়ে বিভিন্ন সামগ্রী বাজারজাত করতে পারবে গোমতী ডাইরি। এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস। এবং এই দুধকে কাজে লাগিয়ে বিভিন্ন সামগ্রী বাজারজাত করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। তিনি আরো বলেন, গোমতী ডায়েরির মাধ্যমে রাজ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন এনে দেখানোর শপথ নেওয়ার জন্য কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, সমবায় মন্ত্রী তাছাড়া গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সমীর চন্দ্র দাস সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha