Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য দুদিন পর খবর নিল প্রদেশ কংগ্রেস

দুদিন পর খবর নিল প্রদেশ কংগ্রেস

দুদিন পর খবর নিল প্রদেশ কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : গত ২৮ জুন কুমারঘাটে উল্টো রথে মান্মান্তিক মৃত্যু হয়েছে সাত জনের। এবং আহত হয়েছে ১৬ জন। ঘটনার দুদিন পর শুক্রবার কুমারঘাট ছুটে যায় প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল এবং কংগ্রেস নেতা তরুণ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মৃতের পরিবারদের সাথে কথা বলে শোক জ্ঞাপন করেন। পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং হাসপাতাল গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনার সম্পর্কেও অবহিত হয় কংগ্রেসের প্রতিনিধি দল। মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha