Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন অটোচালক

হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন অটোচালক

হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন অটোচালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন রবিবার দুপুরবেলায় এক অটোচালক। ঘটনা বিশালগড় অফিসটিলা এলাকায়। জানা যায় TR 07 A 2184 নম্বরের অটো গাড়ি দিয়ে মনোরমা ভট্টাচার্যী অফিসটিলা থেকে বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিজের ছেলেকে টিউশন পড়াতে নিয়ে আসেন।

অটোতে নামার পর তিনি মোবাইলটি নিতে ভুলে যান। তারপর শুরু হয় মোবাইল জন্য দৌড়ঝাঁপ। অন্যদিকে অটোচালক দেবজিত দেব দেখতে পান পেছনে অন্য যাত্রী বিশ্রামগঞ্জ এলাকায় গিয়ে মোবাইল থেকে সিম কার্ডটি খুলে ফেলে দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় যাত্রী কাছ থেকে অটো চালক মোবাইলটি নিজ হাতে নিয়ে দেখতে পান মোবাইলটি সেই মহিলা যাত্রীর। তারপর নিষ্ঠাবান অটোচালক দেবজিৎ দেব দ্রুত বিশ্রামগঞ্জ থেকে মোবাইলটি নিয়ে ছুটে আসে বিশালগড়। প্রকৃত মালিকের হাতে মোবাইলটি তুলে দিয়ে অটো চালক তার সততার পরিচয় দেন। যা নজির গড়েছে স্থানীয়দের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha