Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য আটক দুই বাংলাদেশি

আটক দুই বাংলাদেশি

আটক দুই বাংলাদেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : ফের অবৈধভাবে প্রবেশ করায় আটক দুই বাংলাদেশি। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করে এয়ারপোর্ট থানার পুলিশ। জানা গেছে টহল দেওয়ার সময়ে বৃহস্পতিবার ঊষা বাজার এলাকায় সন্দেহভাজন দুইজনকে দেখতে পায় পুলিশ। তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাতেই জানতে পারেন দুইজনই বাংলাদেশী।

 তাঁরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছেন। এদের মধ্যের একজন যুবক ও অন্যজন যুবতি। ধৃতদের নাম শেখ রানা ও রাফাজা আক্তার। একথা জানান এয়ারপোর্ট থানার ও সি সুমন সিংহ। ধারণা কাজের সন্ধ্যানে ত্রিপুরা দিয়ে অন্য রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে গত কয়েক মাসে যেভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে তাতে কপালে চিন্তার বাজ সাধারণ মানুষের। প্রশাসন নড়েচড়ে বসলে মানব পাচারে জড়িত গোটা গ্যাং জালে তুলতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। শুধুমাত্র বাংলাদেশি আটক হলেই হাত ধুয়ে ফেলছে পুলিশ প্রশাসন। এর পেছনে যে মূল পান্ডারা জড়িত রয়েছে তাদের কাউকে এখন পর্যন্ত জালে তুলে দেখাতে পারেনি পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha