Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য নিরাপত্তা রক্ষীদের হাতে আটক প্রতারক

নিরাপত্তা রক্ষীদের হাতে আটক প্রতারক

নিরাপত্তা রক্ষীদের হাতে আটক প্রতারক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : আই জি এম হাসপাতালে রোগীর পরিজনদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। অভিযোগ আই জি এম হাসপাতালে প্রায়শই চুরির ঘটনা ঘটে। এবার রোগীর পরিজনদের ওষুধ এনে দেওয়ার কথা বলে কিংবা নিজের রোগীর ওষুধের জন্য টাকা নিয়ে প্রতারনা করার ঘটনা সামনে উঠে এলো। এমন প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠে খেজুরবাগান এলাকার শঙ্কর আচার্যের বিরুদ্ধে।

শুক্রবার আই জি এম হাসপাতালে এই ব্যক্তিকে দেখে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হয়। তাঁরা জিজ্ঞেস করতেই অভিযুক্ত দাবি করেন তাঁর রোগী ভর্তি আছেন। কিন্তু আই জি এমে রোগীর কোন হদিশ পাওয়া যায়নি। বেসরকারি নিরাপত্তা রক্ষীরা টি এস আরের হাতে তুলে দেয়। পরবর্তী সময়ে খবর পেয়ে পশ্চিম থানার পুলিস গিয়ে অভিজুতকে থানায় নিয়ে আসেন।  অভিযুক্ত স্বীকার করে নিজের রোগীর জন্য দুইজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। এদিকে অভিযোগ অভিযুক্ত এর আগে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনে তা গৌহাটি নিয়ে বিক্রি করে দেওয়ার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha