Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিল গাড়ি

দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিল গাড়ি

দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিল গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : রাতের বেলা দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় সিপিআইএম কর্মীর অটো গাড়ি। ঘটনা রাজধানীর ইন্দ্রনগর এলাকায়। গাড়ির কর্ণধারের নাম সহিদ মিঞা। ঘটনায় বিবরণে জানা যায়, বুধবার রাতের বেলা দূর্বৃত্তরা সিএনজি চালিত গাড়িটির সহিদ মিয়ার বাড়ির সামনে রাখা ছিল।

 রাত আনুমানিক দুইটার নাগাদ গাড়িটির মধ্যে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরবর্তী সময় বাড়ির লোকজনেরা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু গাড়িটি প্রায় নব্বই শতাংশ ভস্মিভূত হয়ে গেছে। বৃহস্পতিবার খবর পেয়ে ছুটে যায় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শংকর প্রসাদ দত্ত। তিনি ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এটি সম্পূর্ণ বর্বরচিত ঘটনা। সহিদ মিয়া গাড়িটি চালিয়ে সংসার পরিচালনা করতেন। বুধবার রাতে এই গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। যদি গাড়ির মধ্যে থাকা গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হতো তাহলে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়া সম্ভাবনা ছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha