Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : অজ্ঞাত যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য ছড়ালো জিবি হাসপাতাল চত্বরে। জানা যায়, বুধবার সকালে সিধাই মোহনপুর বাইপাস এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয়।

 রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অজ্ঞাত পরিচয় যুবককে জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসক। অ্যাম্বুলেন্স চালক জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কিন্তু খবর লেখা পর্যন্ত পরিচয় জানা যায়নি।। বর্তমানে তার মৃত দেহটি জিবি হাসপাতালে রয়েছে। কিন্তু ঘটনায় গিয়ে রহস্যের দানা বাঁধছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha