Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য অভিমানে আত্মহত্যা নাবালকের

অভিমানে আত্মহত্যা নাবালকের

অভিমানে আত্মহত্যা নাবালকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : সোমবার ভুবনবন এলাকায় ঠাকুরের পূজা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতেই বিষ পান করে গুরুতর অসুস্থ হয় উজ্জ্বল ঋষি দাস নামে ১৬ বছরের এক কিশোর। কয়েক ঘন্টা পর উজ্জ্বল তার বাবাকে জানায় বিষপান করেছে।

 এ কথা শুনে হতভঙ্গ হয়ে পিতা উজ্জ্বলকে সাথে সাথে আইজিএম হাসপাতালে নিয়ে আসে। পরে আইজিএম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কা জনক দেখে রেফার করে জিবি হাসপাতালে। কিন্তু চিকিৎসারত অবস্থায় সোমবার বেলা তিনটা নাগাদ মৃত্যুর কূলে ঢলে পড়ে উজ্জ্বল। মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হয়। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন ছেলে হারা পিতা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha