Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়া বাইক সহ আটক ২ বাংলাদেশি চোর

চুরি যাওয়া বাইক সহ আটক ২ বাংলাদেশি চোর

চুরি যাওয়া বাইক সহ আটক ২ বাংলাদেশি চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : গত ২০ মে রাজধানীর হরিজন কলোনি এলাকা থেকে চুরি হয়ে যায় একটি বাইক। পরবর্তী সময় যথারীতি পশ্চিম থানায় মামলা দায়ের করেন বাইকের মালিক। পুলিশ তদন্ত নেমে জুনু মিঞা এবং কালাম মিঞা নামে দুই চোরকে আটক করে। সদর মহকুমা পুলিশ আধিকারিক পুলিশ জানান, রামনগর হরিজন কলোনী থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার মধুপুর হরিহর দোলা এলাকা থেকে উদ্ধার করেছে। একই সাথে আটক করা হয়েছে দুই জনকে।

পশ্চিম আগরতলা থানার পুলিশ এই সাফল্য পায়। সদর মহকুমার পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ২০ মে রামনগর হরিজন কলোনী থেকে একটি বাইক হারিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এবং সিমান্তবর্তী থানা গুলিকে এই বিষয়ে জানানো হয়। পরবর্তী সময় বিএসএফ ও মধুপুর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে মধুপুর হরিহর দোলা থেকে চুরি যাওয়া বাইক সহ দুই জনকে আটক করে। তারপর তাদেরকে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হল মোহাম্মদ জুনু মিয়া ও কালাম মিয়া। তাদের বাড়ি বাংলাদেশের আখাউড়া থানা এলাকায়। ধারনা করা হচ্ছে ধৃতদের সাথে রাজ্যের বাইক চোর চক্র জড়িত। তিনি আরও জানান ঘটনার তদন্ত করে গোটা বাইক চোর চক্রকে জালে তোলার চেষ্টা করা হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha