Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য সায়নের মৃতদেহ উদ্ধার

সায়নের মৃতদেহ উদ্ধার

সায়নের মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : গোমতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া তরতাজা যুবকের মৃতদেহ উদ্ধার। শনিবার শালগড়া আমতলী দক্ষিন চরে সায়ন পালের দেহ পাওয়া যায়। সায়নের মৃতদেহ উদ্ধার হতেই মা-র কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজন সহ অন্যদের মধ্যে। শুক্রবার বন্ধুদের সঙ্গে গোমতী ন্দিতে স্নান করতে যান উদয়পুর পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা সায়ন পাল।  আচমকা নদীর মাঝে গিয়ে সে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে দমকল কর্মীরা অনেক চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। অবশেষে শনিবার মিলল চরে দেহ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha