Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য বিশ্ব নার্স দিবসের আয়োজন

বিশ্ব নার্স দিবসের আয়োজন

বিশ্ব নার্স দিবসের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : প্রতিবছরের মত এ বছরো ১২ মে বিশ্ব নার্স দিবসের আয়োজন করা হয়। নার্সদের দায় দায়িত্ব সম্পর্কে মানুষকে অবগত করতে এ বিশেষ দিনটি প্রতিবছর পালন করা হয়। তার আগে বৃহস্পতিবার আই জি এম স্থিত ডাঃ ব্রাম নার্সিং স্কুল এবং নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ব্রাম নার্সিং স্কুলের অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

 উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ধর্মগুরু গৌতম মিশ্র সহ অন্যান্যরা। যারা সমস্ত কিছু আত্মত্যাগ করে রোগীদের পরিচর্যা করেন। একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার ক্ষেত্রে অবদান রাখেন তাদের অবদানকে চিহ্নিত করার দিন নার্স দিবস।  তারা আজ রক্তদানের মত মহৎ দানে এগিয়ে এসেছেন। শিবিরের উদ্বোধনের পর রক্তদাতা দাতাদের উৎসাহিত করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। এদিন ১০০ জন নার্সিং পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা রক্তদান করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha