Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে :  রহস্যজনক অগ্নিকান্ড ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বনজ এবং জীববৈচিত্র্য ডিপার্টমেন্টর ল্যাবে। সোমবার সকালে আচমকা ল্যাবে অগ্নি সংযোগ ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ল্যাবের একটি অংশে ব্যাপক ক্ষতি হয়।

 ল্যাবের ভেতরে প্রবেশ করলেই অগ্নিকান্ডের ব্যাপকতার আঁচ পাওয়া যায়। নষ্ট হয় বেশ কিছু পরীক্ষামূলক সামগ্রী। তবে কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে তা নিয়ে মুখ খুলতে চায়নি কেউই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি  ইঞ্জিন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ল্যাবের বাইরে আর ছড়াতে পারেনি। তবে অগ্নিকান্ডের জেরে বেশ কিছু দামী সামগ্রী নষ্ট হয়েছে। ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha