Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক, ধৃত ৩

ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক, ধৃত ৩

ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক, ধৃত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : চুরাইবাড়ি থানার সামনে গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ আটক করল ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে। ধৃতরা সোনামুড়া মহকুমা ধনপুরের বাসিন্দা। এ বিষয়ে পুলিশের কাছে বিস্তারিত জানতে চাইলে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে তারা নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকে। তখন TR O1 F 2938 নাম্বারের বলেরো গাড়িটি আসতেই তল্লাশি চালিয়ে প্রায় ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক করা হয় তিনজনকে। ধৃতদের নাম শুভংকর দেবনাথ, ইদ্রিস মিয়া, রজত পাল। তাদের বাড়ি সোনামুড়া মহকুমা ধনপুর এলাকায়। জেলা পুলিশ সুপার আরো জানান আটক হওয়া একটি ট্যাবলেটের দাম ১ হাজার টাকা। সেই হিসাবে প্রায় ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার হয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে সোনামুড়া থেকে এতগুলি নাকা পয়েন্ট কিভাবে অতিক্রম করেছে গাড়িটি। সুতরাং স্পষ্ট পুলিশের কাছে গোপন মারফত খবর থাকলেও নাকা পয়েন্টের পুলিশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে না। যার কারণে রাজ্য থেকে একদিকে যেমন নেশা সামগ্রী দেশ-বিদেশে পাচার হচ্ছে অপরদিকে রাজ্য প্রবেশ করছে নেশা সামগ্রী। নাকা পয়েন্টগুলি সক্রিয় করা হলে শুধু নেশা সামগ্রী নয়, চুরি ডাকাতির মত অপরাধমূলক ঘটনাও পুলিশ রুখতে সফল হবে। অর্থাৎ পুলিশের গা ঝাড়া দিয়ে মাঠে নামার অভাব রয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha