Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য মর্গে আসতে দুই ডোমের তালবাহানায় হাসপাতাল চত্বরে উত্তেজনা

মর্গে আসতে দুই ডোমের তালবাহানায় হাসপাতাল চত্বরে উত্তেজনা

মর্গে আসতে দুই ডোমের তালবাহানায় হাসপাতাল চত্বরে উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : বিশালগড় মহকুমা হাসপাতালে দুই ডোমের আবারো তালবাহানা। কাটছে না তাদের জট। শনিবার মর্গে আসতে এই দুই ডোম অস্বীকার করায় হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মহা বিপদে পড়ে ঘটনাস্থলে ডোমকে নিয়ে আসে বিশালগড় থানার পুলিশ। জানা যায় বিগত কিছুদিন পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অস্থায়ী ডোম অনন্ত দাস ও তার ছেলের বিরুদ্ধে ময়না তদন্তের পরে মৃত ব্যক্তিদের পরিবারের কাছ থেকে বেআইনিভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে।

যার পরিপ্রেক্ষিতে এলাকার বিধায়ক সহ স্বাস্থ্য দপ্তরের এক যাক আধিকারিকদের নিয়ে এক প্রকার বৈঠক হয়েছে। পাশাপাশি কোনভাবেই যেন মৃত পরিবারের কাছ থেকে যেন কোনভাবে অর্থ না চাওয়া হয় সে বিষয়ে অস্থায়ী ডোম অনন্ত দাসকে সতর্ক করে দিলেন বিধায়ক।  শনিবার বিশালগড় মহকুমা হাসপাতালে কলকলিয়া ও চাম্পামুড়া থেকে দুটি ফাঁসিতে আত্মহত্যা করা দুই মহিলার মৃতদেহ নিয়ে আসার পর মৃতদেহ ময়না তদন্ত করার জন্য কয়েক ঘন্টা যাবত পরে থাকে। ডোম অনন্ত দাসকে বারবার ফোন করা সত্ত্বেও সে ফোন রিসিভ করেননি। দীর্ঘ সময়ের পর ফোন রিসিভ করে জানান যে তিনি ময়নাতদন্ত করতে আসতে পারবেন না। এই নিয়ে হাসপাতাল চত্বরে দেখা দেয় তীব্র উত্তেজনা। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ, স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস। অস্থায়ী ডোম অনন্ত দাসকে অবশেষে বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। তারপর গোটা পক্রিয়া সম্পন্ন হয়। তবে স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ জানায় মৃতের আত্মীয় পরিজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha