Monday, October 19, 2026
বাড়ি রাজ্য ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে : মুখ্যমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে : মুখ্যমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : গত কয়েকদিন ধরে মনিপুরে অশান্তির পরিস্থিতিতে রাজ্যের পাঠরত ছাত্র-ছাত্রীদের রাজ্যে নিয়ে আসার জন্য শনিবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে বিশেষ বাণিজ্যিক বিমানের ব্যবস্থা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইম্ফল থেকে আগরতলা পর্যন্ত একটি অতিরিক্ত বাণিজ্যিক বিমান  চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।

শনিবার মধ্যরাত ১২ টা ১৫ মিনিটে বিমানটি ইম্ফল থেকে আগরতলায় আসবে। মধ্যরাতে ১ টা ৪ মিনিটে ইম্ফল থেকে গৌহাটি পর্যন্ত আরেকটি বিমানের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে ৩৭ জন পড়ুয়া আসবে। তাদের গোহাটি বিমানবন্দর থেকে রিসিভ করবে রেসিডেন্সিয়াল কমিশনার। তারা গোহাটি ত্রিপুরা ভবনে থাকবে। রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটের বিমানে রাজ্যে আসবে তারা।  মোট ২০৮ জন ছাত্র ছাত্রীকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সভাপতিত্বে এই বিষয়ে শুক্রবার ও শনিবার দু দফায় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্য সচিব জে কে সিনহা এবং রাজ্য পুলিশের মহা নির্দেশক  অমিতাভ রঞ্জন সহ উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী-মণিপুরে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে আলোচনায় মিলিত হন। শুক্রবার রাতেই বিশেষ বিমানে ছাত্র-ছাত্রীদের রাজ্যে নিয়ে আসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মনিপুরে পাঠরত  ছাত্রছাত্রীদের কাছে নিয়ে আসা এবং সমন্বয় সাধনের জন্য রাজ্যের একটি বিশেষ দল মণিপুরে যায়। সি আর পি এফ –র সহায়তায় ছাত্র ছাত্রীদের বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সাংবাদিক সম্মেলনে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক  অমিতাভ রঞ্জন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha