Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ অগ্নিকান্ড রাবার বাগানে

ভয়াবহ অগ্নিকান্ড রাবার বাগানে

ভয়াবহ অগ্নিকান্ড রাবার বাগানে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : বৃহস্পতিবার রাতে সাব্রুমের সাতচাঁদ ব্লকের শিবপ্রসাদ কলোনি এলাকায় রাবার বাগানে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হয়। একসাথে আগুন লেগে যায় নয় থেকে দশ হেক্টর জমিতে। কালবৈশাখী ঝড়ের কারণে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

 আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে পার্শ্ববর্তী গ্রামবাসী। এদিকে অগ্নিকান্ডের ঘটনার ১০০ মিটার দূরেই ছিল গ্যাস গোডাউন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা করে দমকল কর্মী, বি এস এফ এবং টি এস আর জওয়ানরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে সঠিক সময়ে প্রশাসনিক কর্মীরা যদি আগুন নেভানোর কাজে হাত না লাগাতো তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করত বলে মনে করছে দমকল কর্মীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha