Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য কতিপয় টেট ২০২২ -এর পরীক্ষার্থীদের ডেপুটেশন

কতিপয় টেট ২০২২ -এর পরীক্ষার্থীদের ডেপুটেশন

কতিপয় টেট ২০২২ -এর পরীক্ষার্থীদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : মর্জিনাফিক টেডিশন থেকে বের হয়ে আসতে পারছে না কতিপয় টেট ২০২২ -এর পরীক্ষার্থীরা। এমনটাই মনে করছে টি আর বি টি। কতিপয় পরীক্ষার্থীদের অভিযোগ তাদের প্রশ্ন করতে বহু ভুল ত্রুটি ছিল। সেগুলির মধ্যে স্টারমার্ক না দিয়ে চূড়ান্ত উত্তরপত্র মূল্যায়নের তালিকা প্রকাশ করতে চাইছে সংশ্লিষ্ট দপ্তর। এ নিয়ে বহুবার দপ্তরের দ্বারস্থ হলে কাজের কাজ কিছু হয়নি। তাই তারা পুনরায় শুক্রবার দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কন্ট্রোলারের কাছে। কিন্তু দেখা গেল কন্ট্রোলার ব্যস্ত থাকার কারণে তাদের অপেক্ষা করতে বলেন।

 তারা অফিসে মূল ফটকে বসে থাকে দীর্ঘক্ষন। তাদের দাবি দপ্তরকে সমস্ত স্টারমার্ক দিতে হবে। কারণ বহু প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল এবং ত্রুটিপূর্ণ ছিল। এ বিষয় নিয়ে তারা দপ্তরের দ্বারস্থ হচ্ছে বলে জানান। কয়েক হাজার টেট পরীক্ষার্থীর মধ্যে ডেপুটেশন প্রদান করতে যায় হাতে গোনা ২০-২৫ জন। যতদূর খবর সামাজিক মাধ্যমে কতিপয় পরীক্ষার্থীরা সকল পরীক্ষার্থীদের আন্দোলনের জন্য এক মঞ্চে আসার জন্য আহ্বান জানালেও কেউই আসছে না। কারণ সেইসব পরীক্ষার্থীদের ব্যাখ্যা অনেকটাই আলাদা। কিন্তু এদিন পরবর্তী সময় কন্ট্রোলার পি রঞ্জন দেব জানান কিছু কতিপয় পরীক্ষার্থী আনসার কী নিয়ে আগে পাঁচবার দেখা করে কথা বলে গেছেন এবং পরবর্তী সময় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে গেছেন। দপ্তরের সমস্ত নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি এদিন স্পষ্ট বলে দেন নিয়মের বাইরে গিয়ে কতিপয় পরীক্ষার্থীদের জন্য মনগড়া আনসার কী দপ্তর তৈরি করতে পারবে না। সুতরাং বিষয়কেন্দ্রিক বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছেন তার উপর কলম চালানোর অধিকার দপ্তরের নেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha