Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য কৃষকের জমির ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

কৃষকের জমির ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

কৃষকের জমির ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : এক গরিব চাষির কৃষি ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে। জমিতেই কান্নায় ভেঙ্গে পড়লেন চাষি দম্পতি। তেলিয়ামুড়া থানাধিন সর্দুকরকরি এলাকার প্রান্তিক চাষী ক্ষিতীশ রুদ্রপাল। প্রায় ১২ বছর ধরে ১০ গণ্ডা জমিতে চাষাবাদ করেই সংসার প্রতিপালন করে আসছেন তিনি।

এবছর জমিতে কয়েক হাজার টাকা ইতি মধ্যে খরচ করে মরিচ গাছ লাগায় ক্ষিতিশ রুদ্রপাল। অভিযোগ বুধবার রাতে দুর্বৃত্তরা সমস্ত গাছ নষ্ট করে দেয়। বৃহস্পতিবার সকালে জমিতে এসে এই ঘটনা দেখেন চাষি দম্পতি কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনা তিনি পুলিসে জানিয়েছ্বেন। পুলিশ গিয়ে জমি পরিদর্শন করেন। কিভাবে আগামী দিন সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না তারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে পুলিসের তদন্তক্রমে দুর্বৃত্তদের বের করে ব্যবস্থা নেওয়ার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha