Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য মানুষের মধ্যে গাছের চারা বিতরণ

মানুষের মধ্যে গাছের চারা বিতরণ

মানুষের মধ্যে গাছের চারা বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ এপ্রিল : শুক্রবার সংবিধানের রচিয়তা ডঃ বি আর আম্বেদকরের জন্ম দিন উপলক্ষ্যে রাজধাণীর মঠ চৌমুহনী বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। কিষাণ মোর্চার নয় ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন সাধারণ মানুষের মধ্যে গাছের চারা তুলে দেন তিনি। প্রদেশ সভাপতি জানান গত ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha