Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য মহিলা মোর্চার স্বচ্ছ ভারত অভিযান

মহিলা মোর্চার স্বচ্ছ ভারত অভিযান

মহিলা মোর্চার স্বচ্ছ ভারত অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : বিজেপি'র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে মঙ্গলবার আগরতলার বটতলা এলাকায় স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী ঝর্না দেববর্মা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

উপস্থিত সকলে মিলে বটতলা এলাকা সাফাই করেন। এক সাক্ষাৎকারে ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের সভানেত্রী ঝর্না দেববর্মা জানান ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী বিভিন্ন সেবা মূলক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়েছে। স্বচ্ছ ভারত কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে মিলে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha