Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য গরু ফেলে পালিয়ে গেল পাচারকারী

গরু ফেলে পালিয়ে গেল পাচারকারী

গরু ফেলে পালিয়ে গেল পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : শনিবার গভীর রাতে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের অধীন বালিছড়া এলাকায় ষার সহ তিনটি গরু পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক। পাচারকারিরা  বালিছড়া ইট ভাটার সামনে গাড়ি রেখে পালিয়ে যায় ।

 ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গভীর রাতে ছুটে আসে কৈলাশহর থানার পুলিশ ও টি এস আর জওয়ানরা। জানা যায় যে গরু পাচারকারীর নাম আব্দুল জলিল। বাড়ি ভগবাননগর। স্থানীয় সূত্রে আরো জানা যায় পাচারকারী আব্দুল জলিলের আগেও একাধিকবার গরু পাচার করার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিল। গাড়ি এবং গরুগুলি বালিছড়া ইটভাটার সামনেই রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha