Friday, August 14, 2026
বাড়ি রাজ্য বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ আইজিএম হাসপাতালে

বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ আইজিএম হাসপাতালে

বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ আইজিএম হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল। বুধবার আইজিএম হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়ে সাত মাসের শিশুর। অভিযোগ দক্ষিণ নলছড়ের বাসিন্দা প্রশান্ত দাসের পরিবারের। জানা যায় শিশুটির বেশ কয়েকদিন ধরে জ্বর ও কাসিতে ভুগছিল।

শিশুর পরিবারে লোকজনেরা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসা করায়। কিন্তু শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় মেলাঘর হাসপাতালে দেখানো হয়। পরবর্তী সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে এদিন সকালবেলা অক্সিজেন দিয়ে মেলাঘর হাসপাতাল থেকে আইজিএম হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। যথারীতি শিশুটিকে আইজিএম হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক শিশুটিকে ছুঁয়ে পর্যন্ত দেখে নি। দূর থেকে বলে দিয়েছেন শিশুটি মৃত। শিশুটির পরিবারের লোকজনদের আরো অভিযোগ, শিশুটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করার পরেও শিশুটি প্রাকৃতিক কাজ করেছে। তাহলে কিভাবে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলেন। তাই চিকিৎসকের ভূমিকা তীব্র ক্ষোভ প্রকাশ করে মৃত শিশুর পরিবারের লোকজনেরা। কান্নায় ভেঙে পড়ে শিশুটির মা। দাবি করলেন অভিযুক্ত শিশু বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কঠোর শাস্তির। পরবর্তী সময়ে শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha