Monday, August 10, 2026
বাড়ি রাজ্য আটক ২০ লক্ষাধিক টাকার অধিক মোবাইল ফোন

আটক ২০ লক্ষাধিক টাকার অধিক মোবাইল ফোন

আটক ২০ লক্ষাধিক টাকার অধিক মোবাইল ফোন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি :  শুক্রবার গভীর রাতে আটক ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল। জানা যায় আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে TR 01 D 3812 নম্বরের একটি বোলেরো গাড়ী বিশ্রামগঞ্জ তক্সাপাড়া নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা তল্লাশি চালায়। সেই গাড়িতে ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল ছিল।

যা সম্পূর্ণ কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনামুড়া নিয়ে যাওয়া চেষ্টা করেছিল মালিক জামাল মিয়া। গাড়িতে আটক করার পর কোনরকম নথি দেখাতে পারে নি বলে জানা যায়। আটক করা সমস্ত মোবাইল সহ গাড়িটি আটক করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা শাসক অফিসে। সাত লক্ষ টাকার অধিক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইলগুলি সোনামুড়া নিয়ে যাওয়া চেষ্টা করেছিল বলে জানান বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষন দাস। এই ঘটনায় আশ্চর্যের বিষয় হলো আগরতলা থেকে বিশ্রামগঞ্জ পর্যন্ত সাতটি নাকা পয়েন্ট রয়েছে সেগুলি কিভাবে অতিক্রম করে গেল তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha