Monday, October 19, 2026
বাড়ি রাজ্য মদের দোকান খুলতে দিলো না এলাকাবাসী

মদের দোকান খুলতে দিলো না এলাকাবাসী

মদের দোকান খুলতে দিলো না এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর :  মুখ পুড়ল সরকারের! সুশাসন জামানায় মোটা অংক দিলেই মিলে মদের কাউন্টারের লাইসেন্স। আর এই লাইসেন্স দিয়ে ২০২৩ -এর বৈতরণী পাড় হওয়ার স্বপ্ন দেখছে শাসক দল বিজেপি। কিন্তু বিজেপি সরকারের দেওয়া এই লাইসেন্স দিয়ে এলাকার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে দেবে তা বুঝতে পেরে বাধা হয়ে দাঁড়িয়েছে এবার দলের কর্মীরাও। প্রয়োজনে মদের দোকানের মালিকের পিঠের চামড়া তুলে নেবে বলে হুশিয়ারি দিলেন আড়ালিয়া পঞ্চবটি বাজারে ব্যবসায়ীরা এবং এলাকার বিজেপি কর্মীরা।

 কারণ যে সরকার দীর্ঘ পৌনে পাঁচ বছর নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান তুলে মাঠঘাট গরম করেছে সে সরকার আবার জনগণকে ঘুমে রেখে মদের লাইসেন্স বিলি করছে। এটা আবার কেমন সরকার ? মুখে বলছে নেশা মুক্ত ত্রিপুরা, আর কাজে নেশাযুক্ত ত্রিপুরা করে দেখাচ্ছে। সরকারের এই কার্যকলাপ মেনে নিতে পারছে না দলের কর্মীরা এবং রাজ্যবাসী। কারণ গোটা রাজ্য নেশায় ডুবে আছে। যুব সমাজ আজ আক্রান্ত। অলিগলিতে বাড়ছে অপরাধমূলক ঘটনা। কে দেবে এই ভাইরাস ঘটিত রোগ থেকে মুক্তি। আর তার উপর দিয়ে সরকার আয় বৃদ্ধি করতে অলি গলিতে মদের দোকান বসাতে উঠে পড়ে লেগেছে। তাই এবার রুখে দাঁড়ালো আড়ালিয়া পঞ্চবটি এলাকার মানুষ এবং শাসক দলের দলীয় কর্মীরা। শনিবার আড়ালিয়া বাজারে উদ্বোধনের কথা ছিল মদের দোকান। তাই দুপুরে নাগাদ এলাকার সাধারণ মানুষ এবং শাসক দলের কর্মীরা জুড়ো হয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি এলাকায় কোন মদের দোকান খোলা যাবে না। কারণ নেশার যে রমরমা চলছে তা রুখা সম্ভব হচ্ছে না। তার উপর দিয়ে আবার এলাকায় মদের দোকান দিলে সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে। এলাকায় রয়েছে ডঃ বি আর আম্বেদকর স্কুল, নবোদয় স্কুল, ঋষি পাড়া স্কুল এবং একটি নার্সারি স্কুল রয়েছে। আগামী প্রজন্মকে বাঁচাতে এলাকাবাসীর সিদ্ধান্ত নিয়েছে সরকার যতই প্রচেষ্টা করুক না কেন কোন মদের দোকান খুলতে দেওয়া হবে না এলাকায়। এলাকায় মদের দোকানের লাইসেন্স পেয়েছিলেন রঞ্জিত ঋষি দাস নামে এক ব্যক্তি। স্থানীয় জনপ্রতিনিধিদের মোটা অংক দিয়ে লাইসেন্সটি হাতে পেয়ে যান রঞ্জিত ঋষি দাস। শেষ পর্যন্ত খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে আশ্বাস দিলেও স্থানীয়রা মানতে নারাজ। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য কোনো মদের দোকান খুলতে দেওয়া হবে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha