Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য বিস্ফোরক মন্তব্য আমরা বাঙালির

বিস্ফোরক মন্তব্য আমরা বাঙালির

বিস্ফোরক মন্তব্য আমরা বাঙালির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর :  বাঙালি জাতিকে বিকৃত করার চেষ্টা করছে প্রদ্যোত কিশোর দেববর্মণ। এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে কুলুষিত করার চেষ্টা করছেন। জনজাতিদের নিয়ে বাটপারি রাজনীতি করছে তিনি। এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ইতিহাসের মোড় ঘোরাতে চাইছেন। কিন্তু ত্রিপুরা রাজ্যে এভাবে অন্যায় আন্দোলন চলবে না। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আমরা বাঙালি রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদ্যোত কিশোর দেববর্মনের গ্রেটার তিপরাল্যান্ডের তীব্র সমালোচনা করে এমনটাই বললেন আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব হরি গোপাল দেবনাথ।

 তিনি বলেন, রাজ্য ভাগের স্বৈরাচারী পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে। এবং রাজ্যে বিবেদ নীতি কালো প্রাচীর এডিসি ভেঙে ফেলতে হবে। এর জন্য জাতি জনজাতি সকলকে ঐক্যবদ্ধভাবে শোষণ বিরোধী সংগ্রামে এগিয়ে আসতে হবে। না হলে এই ধরনের বিভেদ রাজনীতি বন্ধ করা অসম্ভব হয়ে পড়বে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আরো বলেন বাঙালি বিদ্বেষী এনআরসি -এর অপ্রয়োগ দ্বারা বাঙালিকে হয়রানি বন্ধ করতে হবে। এবং হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলতে হবে। নাহলে পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha