Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য অষ্টলক্ষী সন্ত বিচার সম্মেলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অষ্টলক্ষী সন্ত বিচার সম্মেলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অষ্টলক্ষী সন্ত বিচার সম্মেলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : উত্তর পূর্বাঞ্চলের ৮ টি রাজ্যকে অষ্টলক্ষ্মী হিসাবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী। এই আট রাজ্যের প্রতিনিধিরা অষ্ট লক্ষ্মী সন্ত বিচার সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে একে অপরের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় হবে। নিজেকে না জানলে অন্যকে জানান সম্ভব নয়। যোগ কেবল ব্যায়াম নয়। এটা ভারতের দর্শন। শুক্রবার রবীন্দ্র ভবনে অষ্টলক্ষী সন্ত বিচার সম্মেলনের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 আমি কে এবং কি এই সত্য না জানতে পারলে অন্যের জন্য কিছু করা সম্ভব নয়। ভারতের সনাতন ধর্ম বহু পুরাতন। কিন্তু ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের নাস্তিক পরিবেশের কারনে তা ভুলে যেতে বসেছিল মানুষ।  এই পরিস্থিতি থেকে মানুষ ধীরে ধীরে বেড়িয়ে আসছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, বুদ্ধিমত্তা, আধ্যাত্মিকতা, চিন্তা ভাবনা ও মনের দিক থেকে কেউ বিকশিত না হলে সেই ব্যক্তির পূর্ণতা আসে না।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বক্তব্য রেখে বলেন, শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ, কার্যধ্যক্ষ ডাঃ মদন মহারাজ গোসারি, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন সহ অন্যান্যরা। উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা দুই দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন। এদিকে অষ্টলক্ষী সন্ত বিচার সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর শহরের বিভিন্ন  পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি। এদিন শোভাযাত্রার সূচনা করেন শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ। ছিলেন অষ্টলক্ষী সন্ত বিচার সম্মেলনের কার্যধ্যক্ষ ডাঃ মদন মহারাজ গোসারি, কর্পোরেটার রত্না দত্ত সহ অন্যান্যরা। ভারতবর্ষে সন্তরা পৃথক পৃথক ভাবে যে চিন্তা ভাবনা রেখেছেন সেই মানবতার বিচার মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ব বন্ধুতের ভাবনা সকলের মধ্যে জাগ্রত করার বার্তা নিয়ে এই সম্মেলনের আয়োজন বলে জানান কার্যধ্যক্ষ ডাঃ মদন মহারাজ গোসারি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha