Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য শচীন্দ্র লাল সিংহের প্রয়াণ দিবস পালন

শচীন্দ্র লাল সিংহের প্রয়াণ দিবস পালন

শচীন্দ্র লাল সিংহের প্রয়াণ দিবস পালন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : বৃহস্পতিবার যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রয়াণ দিবস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটির সভাপতি সুব্রত সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজিত স্মরণ সভায় শচীন লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সদর জেলা কংগ্রেস সভাপতি জানান, শচীন্দ্র লাল সিং ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। জাতি জনজাতির নেতা ছিলেন তিনি। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ছিল তাঁর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha