Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য ঘর ঘর অভিযানে গেলেন মুখ্যমন্ত্রী

ঘর ঘর অভিযানে গেলেন মুখ্যমন্ত্রী

ঘর ঘর অভিযানে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : রিপোর্ট কার্ড নিয়ে এবার দুয়ারে দুয়ারে যাচ্ছেন খুদ মুখ্যমন্ত্রী। ঘর ঘর অভিযানের অঙ্গ হিসাবে বুধবার ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ২০ নং ওয়ার্ডে ঘর ঘর অভিযানে অংশগ্রহণ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার বিজেপি কর্মীদের সাথে নিয়ে রাজধানীর খোসবাগান এলাকা থেকে শুরু করেন ঘর ঘর অভিযান। বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন সাধারন মানুষের সাথে।

 সাড়ে চার বছরে বর্তমান সরকার কি কি কাজ করেছে তার তার রিপোর্ট কার্ড সাধারন মানুষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সাথে সধারন মানুষের অভাব অভিযোগের বিষয়ে অবগত হন তিনি। ঘর ঘর অভিযানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ভারতীয় জনতা পার্টি প্রতিটি বাড়িতে ঢুকে গেছে। নির্বাচন আসবে নির্বাচন যাবে। কিন্তু মানুষ সরকার থেকে কি পেয়েছে তা জানাতে এই ঘর ঘর অভিযান শুরু করা হয়েছে। সাধারন মানুষ খুশি। সাধারন মানুষ চাইছে রাজ্যে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা হোক। এইদিন মুখ্যমন্ত্রী সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলার রত্না দত্ত, বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এইদিন বিজেপির কর্মী সমর্থকরা উৎসাহের সাথে মুখ্যমন্ত্রীর সাথে ঘর ঘর অভিযানে সামিল হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha