Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য পেনশনারদের পথ সভায় ১০ ডিসেম্বর

পেনশনারদের পথ সভায় ১০ ডিসেম্বর

পেনশনারদের পথ সভায় ১০ ডিসেম্বর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর :  আগামী ১০ ডিসেম্বর ওরিয়েন্ট চৌমুহনীতে ১০ দফা দাবিতে গভার্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরা পথসভা সংগঠিত করবে। মঙ্গলবার এসোসিয়েশানের পক্ষ থেকে রাজধানীর উজ্জয়ন্ত মার্কেটের প্রবীণ পত্তনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র বণিক।

তিনি জানান এসোসিয়েশানের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই পথসভা করা হবে। পথ সভায় এসোসিয়েশানের ১০ দফা দাবি গুলি নিয়ে আলোচনা করা হবে। তিনি আরও জানান ১০ দফা দাবি গুলির মধ্যে রয়েছে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ন্যায় মাসিক ৯ হাজার টাকা নুন্যতম পেনশন দিতে হবে। বকেয়া ৩০ শতাংশ মহার্ঘ রিলিফ অবিলম্বে মঞ্জুর করতে হবে। নয়া পেনশন আইন বাতিল করে পূর্বের ন্যায় ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু করতে হবে। গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমেও পেনশন প্রদান চালু করতে হবে ইত্যাদি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha