Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য দুই অটো চালকের ঝামেলাকে কেন্দ্র করে আহত ১

দুই অটো চালকের ঝামেলাকে কেন্দ্র করে আহত ১

দুই অটো চালকের ঝামেলাকে কেন্দ্র করে আহত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  সোমবার সকালে মধ্য প্রতাপগড় এলাকায় এক অটো চালক অপর এক অটো চালক দ্বারা রক্তাক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় অটোচালক দেবজ্যোতি ঘোষ যাত্রী নিয়ে মোটরস্ট্যান্ড যাওয়ার পথে মধ্য প্রতাপগড় এলাকায় অপর অটো চালক চন্দনের সঙ্গে যাত্রী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

 তারপর অপর অটো চালক চন্দন অটো চালক দেবজ্যোতি ঘোষকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করে। আহত হন দেবজ্যোতি ঘোষ। পরে অন্যান্য অটো চালকরা বিষয়টি দেখতে পেয়ে দেবজ্যোতি ঘোষকে আই জি এম হাসপাতালে নিয়ে আসে। দেবজ্যোতি ঘোষ জানান অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha