Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রীর সহধর্মিনী সুপ্রীতি ভট্টাচার্যী

প্রয়াত প্রাক্তন মন্ত্রীর সহধর্মিনী সুপ্রীতি ভট্টাচার্যী

প্রয়াত প্রাক্তন মন্ত্রীর সহধর্মিনী সুপ্রীতি ভট্টাচার্যী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : মঙ্গলবার সকালে একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সহধর্মিণী সুপ্রীতি ভট্টাচার্যী প্রয়াত হন। হাসপাতাল থেকে মৃতদেহ আনা হয় রামনগর আবাসনে। সেখানে প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। আবাসন থেকে মরদেহ মেলারমাঠ স্থিত সি পি আই এম রাজ্য কার্যালয়ে আনা হয়। পার্টি অফিসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এবং শ্রদ্ধা জ্ঞাপন করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।

 নারী নেত্রী রমা দাস জানান, সুপ্রীতি ভট্টাচার্যী দলের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। ছাত্র আন্দোলন থেকে এই দলের সাথে অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। তারপর নারী সংগঠন রাজ্যে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেছিলেন। রাজনৈতিক চেতনা, সাংগঠনিক দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি সহমর্মিতা নিয়ে এক অনন্য চরিত্রের মহিলা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে তিনি। তার প্রয়াণে দলের জন্য অনেকটা শূন্যতা সৃষ্টি করবে বলে অভিমত করেন তিনি। পরে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha