Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য বনমালী পুর ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

বনমালী পুর ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

বনমালী পুর ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরেও চলছে যোগদানের হিড়িক। শুক্রবার বনমালী পুর বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি চন্ডী ভট্টাচার্য প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন প্রদেশ তৃণমূল কংগ্রেসে।

 দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সুস্মিতা দেব। পরে সুস্মিতা দেব এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বলেন, আগামী ১৪ নভেম্বর ত্রিপুরা রাজ্যে বিজেপির কুশাসনের বিরুদ্ধে এক মহামিছিল সংঘটিত হবে। মিছিল শুরু হবে আগরতলা গান্ধীঘাট এলাকা থেকে। গোটা শহর আবদ্ধ করে এই মহা মিছিলের হাঁটবে হাজার হাজার কর্মী সমর্থক।

 পরে রবীন্দ্রসন্তবার্ষিকী ভবনের সামনে একটি জমায়েত করা হবে। মহা মিছিল উপস্থিত থাকবে রাজ্যের চল্লিশটি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে প্রস্তুত নিয়ে ময়দানে ঝাপাবে। ইতিমধ্যে ময়দানে নেমে সংগঠন শক্তিশালী করেছে তৃণমূল কংগ্রেস বলে জানান সুস্মিতা দেব। চন্ডী ভট্টাচার্যের যোগদানের ফলে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস শক্তিশালী সংগঠন গড়তে পারবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যোগদান করা চন্ডী ভট্টাচার্য জানান, তিনি ২০০০ সালে এবং ২০১০ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে পুর নির্বাচনে লড়াই করেছিলেন। এবং তিনি কংগ্রেসের মৌখিক কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে সংগঠন মজবুত করতে পারেনি বলে অভিমত ব্যক্ত করেন এদিন। পরবর্তী সময়ে যেদিন সাংবাদিক সম্মেলনে ২০ টি ব্লক কমিটির সভাপতি নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha