স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : বৃহস্পতিবার রাতে সাব্রুম মহকুমার জলেফা আমতলী এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু এক জনের। গুরুতর ভাবে আহত আরও একজন। আহত ব্যক্তির নাম মুন্না ত্রিপুরা। মৃত ব্যক্তির নাম সাগর ত্রিপুরা। তাদের উভয়ের বাড়ি চালিতাছরি এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায় মুন্না ত্রিপুরা এবং সাগর ত্রিপুরা একটি বাইকে করে বাড়ি থেকে বেরিয়ে জলেফা আমতলী এলাকায় যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাগর ত্রিপুরার। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দুইজনকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শম্ভু মজুমদার সাগর ত্রিপুরাকে মৃত ঘোষণা করে দেন। চিকিৎসক শম্ভু মজুমদার জানান আহত মুন্না ত্রিপুরার অবস্থাও আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান