Wednesday, November 11, 2026
বাড়ি রাজ্য উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচারে বের হলেন মুখ্যমন্ত্রী

উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচারে বের হলেন মুখ্যমন্ত্রী

উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচারে বের হলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ নভেম্বর  : নির্বাচন যতই এগিয়ে আসছে ময়দানে তেজী হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রচার। ভোট প্রচারে এবার প্রধান মুখ হলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার তিনি কুড়ি নং ওয়ার্ডের ভোট প্রচারে বের হয়েছেন। সঙ্গে ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্ত। মুখ্যমন্ত্রী এদিন ভোট প্রচারে গিয়েছেন রাজধানীর শান্তি পাড়া এলাকায় বিভিন্ন ভোটারের বাড়িতে। জনসংযোগে বের হয়ে মুখ্যমন্ত্রী ব্যাপক সাড়া পেয়েছেন।

 পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে ৫১ টি আসনের মধ্যে ৫১ টি আসনেই বিজেপি জয়লাভ করবে। ১০০% নিশ্চিত তিনি। কারণ বিজেপি সরকারের উপর মানুষের বিশ্বাস আছে। রাজ্যের উন্নয়নের জন্য শুধু এই সরকার কাজ করছে। তাই কংগ্রেস এবং সিপিআইএম -এর এমন দুর্দশা। কিছু করার নেই। কারণ কাজের মাধ্যমে মানুষের কাছে যায় এই সরকার। কার সঙ্গে কার ভালো সম্পর্ক আছে তা দিয়ে নয়। এভাবেই উন্নয়নকে হাতিয়ার করে এদিন ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে পেয়ে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha