স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : বামুটিয়া বিধানসভার কালীবাজার
স্থিত সিপিআইএম মোহনপুর মহকুমা কার্যালয়ে আগুন লাগিয়ে দেন দুষ্কৃতীরা। অল্পতে রক্ষা পেলো গোটা কালী বাজার। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। এই ঘটনা নিয়ে
প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এই ঘটনায় বিজেপির
স্থানীয় জিনিয়াসরাই যুক্ত।
বিজেপি জনগণকে নয়, নিজের ছায়াকে পর্যন্ত ভয় পাচ্ছে। নাহলে এই স্থানীয় কার্যালয়ে
কিছুদিন পর পর আক্রমণ
করার কোন কারণ হতে পারে না। কিছুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে এই কার্যালয়ে একটি
রক্তদান শিবির ছিল। তখনো দিন দুপুরে মিথ্যা অপপ্রচার করে কাপুরুষের মত আক্রমণ চালিয়েছে
তারা। তারপর এই ছবিগুলি গোটা
দেশে ছড়িয়েছে। তারপরেও লজ্জা নেই তাদের। দীপাবলির আগে যারা আবার এই দলীয় কার্যালয়
আগুন দেওয়ার চেষ্টা করেছে তারা দায়ী নয়, তারা পেটের দায়ে এবং বেকারত্বের দায়ে এই ঘটনাগুলি করছে।
এর বিরুদ্ধে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তৈরি হচ্ছে। আর কয়েক মাস
পর ত্রিপুরাতে তাদের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান