স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : কর্মস্থলে যাওয়ার সময় ১২ চাকার লরির ধাক্কায় আহত হলেন বিশ্রামগঞ্জ দমকল কর্মী বুদ্ধ দেববর্মা। জানা যায় সোমবার তিনি স্কুটি চালিয়ে কর্মস্থলে যাওয়ার সময় বিশ্রামগঞ্জের সোনামুড়া চৌমুহনীতে একটি ১২ চাকার লরি পিছন থেকে এসে ওনার স্কুটিতে সজোরে ধাক্কা মারে।
এতে
রাস্তায় ছিটকে পড়ে আহত হন। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা আহত বুদ্ধ দেববর্মাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান
চালক সহ ১২ চাকার
লরিটিকে আটক করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান