Monday, November 9, 2026
বাড়ি রাজ্য নাতনি নির্যাতনের ঘটনার রেশ গুনতে হল দাদু সহ গোটা পরিবারের

নাতনি নির্যাতনের ঘটনার রেশ গুনতে হল দাদু সহ গোটা পরিবারের

নাতনি নির্যাতনের ঘটনার রেশ গুনতে হল দাদু সহ গোটা পরিবারের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : সোনামুড়া থানা এলাকায় প্রায় ৭ মাস আগে দাদুর দ্বারা নাতনি নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। ঘটনায় অভিযুক্ত দাদু, কাকা ও ঠাম্মা প্রায় তিন মাস আগে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। এরপর থেকেই তারা পুনরায় বাংলা মদ বিক্রি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি, নির্যাতিতার বাবাকে বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

এমনকি নাবালিকার বাবার পাশাপাশি গ্রামের অন্যান্য বাসিন্দাদেরও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কাকা বাবলুর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ক্ষুব্ধ লোকজন অভিযুক্তের দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি তাকে মারধর করেন। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দাদুকে উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছেন।ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha