Monday, November 2, 2026
বাড়ি রাজ্য সূর্যমনি নগরে পাঁচ লাখ টাকা দিয়ে প্রার্থী হতে চাইছেন কংগ্রেস পরিবারের ছেলে, দলের কার্যকর্তারা ভোট না দেওয়ার হুংকার

সূর্যমনি নগরে পাঁচ লাখ টাকা দিয়ে প্রার্থী হতে চাইছেন কংগ্রেস পরিবারের ছেলে, দলের কার্যকর্তারা ভোট না দেওয়ার হুংকার

সূর্যমনি নগরে পাঁচ লাখ টাকা দিয়ে প্রার্থী হতে চাইছেন কংগ্রেস পরিবারের ছেলে, দলের কার্যকর্তারা ভোট না দেওয়ার হুংকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ নভেম্বর :  ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে পুর নির্বাচনের ৪৬ এবং ৫১ নং ওয়ার্ডের বিজেপি-র টিকিট মূল্য ৫ থেকে ১০ লক্ষ টাকা। সূত্রের খবর, কংগ্রেস পরিবারের ছেলে শুভম ঘোষকে পাঁচ লাখ টাকার বিনিময়ে প্রার্থী হওয়ার টিকিট দিতে মন্ডল নেতাদের কাছে সুপারিশ এক বড় মাপের নেতার। তা নিয়ে ৫১ নং ওয়ার্ডের সমস্ত বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের ইনচার্জদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সাফ জানিয়ে দেন বিজেপিকে ভোট দেবে না তারা। পাশাপাশি তারা আসন্ন নির্বাচনে দলীয় কাজকর্মে থাকবে না।

 তাদের দাবি অনুযায়ী এলাকায় প্রার্থী করতে হবে অভিজিৎ সাহাকে। নাহলে বাকিটা দল চিন্তা করবে। এমনটাই দলীয় সূত্রে খবর। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। ময়দানে রাজ্য নেতৃত্বে দৌড়ঝাঁপ চলছে। প্রার্থী তালিকা ঘোষণার পর যেন কোনরকম অসন্তুষ্ট দেখা না দেয় তার জন্য দফায় দফায় বৈঠক করছেন নেতৃত্ব। সোমবার সকাল ১১ টা থেকে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপির। প্রার্থী তালিকা ঘোষণা না করা পর্যন্ত অগ্রিম কোন কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এখন দেখার বিষয় দল সিলমোহর কংগ্রেস পরিবারের ছেলে, নাকি দলের কর্মীর উপর দেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha