স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : গত এক
বছর ধরে টানা চুরির অভিযোগে সন্দেহজনকভাবে এক যুবককে আটক
করল এলাকাবাসী। অভিযোগ দীর্ঘদিন ধরে ইন্দ্রনগর এলাকার এক বাড়িতে এবং
সেই বাড়ির মালিকের চন্দ্রপুর স্থিত গোডাউনে চুরি করে চলেছে অভিযুক্ত চোর। অবশেষে তাকে আটক করার জন্য সিদ্ধান্ত নেয় এলাকাবাসী। রবিবার এলাকায় চুরি করতে গেলে ইন্দ্রনগর এলাকার মহিলারা অভিযুক্ত যুবককে আটক করে। বাড়ির মালিক জানান তাদের গোডাউনের টিন সহ বিভিন্ন সরঞ্জাম
চুরি করে নিয়ে গেছে সে।
যদিও কোনরকম সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে পারেননি। তিনি আরো বলেন, একাধিকবার বাড়িতে চুরির ঘটনার পর জিবি পুলিশ
ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তাকে ধরে নিয়ে গেলেও ছেড়ে দেয়। এই ঘটনায় এলাকায়
ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, শহরে এ ধরনের চুরির
ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। পুলিশ প্রশাসন ঘটনাগুলি তদন্তের জন্য অভিযোগ গ্রহণ করলেও কোন দিক করতে পারছে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান