স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৪ অক্টোবর : আড়াই বছর ধরে বকেয়া বিল না পেয়ে ঠিকাদাররা বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের ডি.ডব্লিউ.এস -এর কার্যালয়ের চিফ এক্সিকিউটিভ অফিসারকে ঘেরাও করলেন। পরে তালা ঝুলিয়ে দেন ঠিকাদাররা। ঠিকাদারদের অভিযোগ, পূর্ত দপ্তরের অধীন ডি ডব্লিউ এস -এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কাজ হওয়ার পর তাদের বকেয়া বিল আটকে রেখেছে দপ্তর। গত কয়েকদিন আগে পেমেন্ট হলেও সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। এরই মধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবীর দাস বদলি হয়ে গেলেন অন্যথায়। বুধবার নতুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যোগদান করতে এসেছেন।
এটা
এক প্রকার ভাবে চক্রান্ত ছাড়া আর কিছু নয়। ঠিকেদারদের বঞ্চনা করে বহিঃ রাজ্যের ঠিকেদারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য চক্রান্তমূলক বদলি বলে দাবি করেন তারা। এবং এদিন যোগদান করতে আসা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গেট থেকে ফিরিয়ে দেন। পরে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। দাবি করেন জেলাশাসককে ঘটনাস্থলে এসে জবাব দিতে হবে কি কারনে তাদের বকেয়া বিল এভাবে আটকে রাখা হয়েছে। তবে পুরনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ বিষয়ে সুস্পষ্টভাবে কোন কিছু বলতে না চাইলেও বারবার বলছিলেন, তিনি সব ফাইলে স্বাক্ষর করতে পারবেন না। পরবর্তী সময়ে আইনি জটিলতায় ফেঁসে যাবেন বলে মনে করেন তিনি। তারপর ঠিকাদারদের পক্ষ থেকে পুরনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং বদলে এক থেকে দেড় মাসের জন্য স্থগিত করা দাবি করেন তারা। এখন দেখার জেলা প্রশাসন থেকে কি সদুত্তর দেওয়া হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান