Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য সড়ক অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার পরিকল্পনা গুড়িয়ে দিল পুলিশ

সড়ক অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার পরিকল্পনা গুড়িয়ে দিল পুলিশ

সড়ক অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার পরিকল্পনা গুড়িয়ে দিল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর : খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লকের এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই চাম্পাহাওর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তুলাশিখর ব্লকের ভোট গণনার কেন্দ্র করা হয়েছে চাম্পাহাওর বাজার সংলগ্ন ভারত সরদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। গণনাকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

এদিন সকালে সিপাইহাওর এলাকায় খোয়াই-চাম্পাহাওর মূল সড়কের উপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একইভাবে চাম্পাহাওর চৌমুহনি বাজার সংলগ্ন বিভিন্ন রাস্তাতেও বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয় বলে জানা যায়। পরে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে সেগুলি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে আইপিএফটি ও মথা কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। সকাল আনুমানিক নয়টার নাগাদ গণনাকেন্দ্রের সামনে থাকা আইপিএফটি কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং দৌড়াদৌড়ির পরিস্থিতি তৈরি হয়। ভোট গণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha