Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য মন্ত্রী কিশোর বর্মণের বিধানসভায় বিজেপি কার্যালয়ে তালা, প্রায় ৫০ হাজার টাকা ভাড়া বকেয়া থাকার অভিযোগ

মন্ত্রী কিশোর বর্মণের বিধানসভায় বিজেপি কার্যালয়ে তালা, প্রায় ৫০ হাজার টাকা ভাড়া বকেয়া থাকার অভিযোগ

মন্ত্রী কিশোর বর্মণের বিধানসভায় বিজেপি কার্যালয়ে তালা, প্রায় ৫০ হাজার টাকা ভাড়া বকেয়া থাকার অভিযোগ

স্যন্দন ডিজিটাল আগরতলা ৪ অক্টোবর নলছড় বিধানসভার দুর্লভনারায়ণ বাজারে অবস্থিত বিজেপির একটি গুরুত্বপূর্ণ দলীয় কার্যালয়ে গত চার দিন ধরে তালা ঝুলছে। প্রায় ৫০ হাজার টাকা ভাড়া বকেয়া থাকার জেরেই কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়া সংক্রান্ত বকেয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে দলের পক্ষের বিরোধের পর কার্যালয়ে তালা দেওয়া হয়। চার দিন ধরে দলীয় কার্যালয়টি বন্ধ থাকায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।


ঘটনাটি নলছড় বিধানসভার অন্তর্গত হওয়ায় রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে বকেয়া ভাড়ার পরিমাণ, তালা দেওয়ার কারণ এবং বিষয়টি নিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য আনুষ্ঠানিকভাবে জানা গেলে সংবাদটি আরও স্পষ্ট হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha