Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য জন্মাষ্টমীর আয়োজিত করবে ইসকন মন্দির

জন্মাষ্টমীর আয়োজিত করবে ইসকন মন্দির

জন্মাষ্টমীর আয়োজিত করবে ইসকন মন্দির

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : আগরতলায় বৃহস্পতি এবং শুক্রবার দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের আয়োজন করতে চলেছে ইসকন আগরতলা। বৃহস্পতিবার বিকেল চারটায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে নগর সংকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর সন্ধ্যা আরতি ও অধিবাস অনুষ্ঠান হবে।

শুক্রবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে। পাশাপাশি বামুটিয়া, ধর্মনগর, কুমারঘাট, বাইখোরা, পালাটানা-সহ ত্রিপুরার বিভিন্ন এলাকায়ও জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha