Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য মানুষ তো কুকুরকেও মারে না, জিবির মেডিকেল সুপার কিভাবে মারলেন তার স্ত্রীকে - প্রশ্ন আক্রান্ত স্ত্রীর

মানুষ তো কুকুরকেও মারে না, জিবির মেডিকেল সুপার কিভাবে মারলেন তার স্ত্রীকে - প্রশ্ন আক্রান্ত স্ত্রীর

মানুষ তো কুকুরকেও মারে না, জিবির মেডিকেল সুপার কিভাবে মারলেন তার স্ত্রীকে - প্রশ্ন আক্রান্ত স্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট: জিবি হাসপাতালের মেডিকেল সুপার বিধান গোস্বামীর হাতে আক্রান্ত তার স্ত্রী ডাঃ সর্বানী দেববর্মা। ঘটনা, মঙ্গলবার রাতে ১১ টা ৪৫ মিনিটে। মেডিকেল সুপারের চিকিৎসক স্ত্রীর অভিযোগ, মঙ্গলবার রাতে অসংলগ্ন অবস্থায় বাড়ি এসেছিলেন ওনার স্বামী ডাঃ বিধান গোস্বামী। বাড়িতে আসার পর গেট খুলতে দেরি হয়েছিল। তখন থেকেই স্ত্রীর উপর তেলে বেগুনে জ্বলে উঠেন।

গেট খুলে দেওয়ার পর বিধান বাবুকে তার স্ত্রী জিজ্ঞাসা করেন কেন তিনি বাড়ি ফিরতে এত দেরি করেছেন? তখন ইটের টুকরো দিয়ে ডাক্তার বিধান গোস্বামী তার স্ত্রীর উপর ঢিল ছুড়েন। তখন চোখে মধ্যে গুরুতর আঘাত লাগে বিধান বাবুর স্ত্রীর। সঙ্গে সঙ্গে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে আই.সি.ইউ-তে ভর্তি রাখা হয়। বর্তমানে আইসিইউ -তে চিকিৎসাধীন তিনি।

সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিয়ের পর গত ২৮ বছর ধরে স্বামীর অত্যাচার সহ্য করে আসছেন। মঙ্গলবার রাতের বেলা যখন তার স্বামী বাড়ি ফিরেছিলেন তখন মদমত্ত অবস্থায় ছিল বলে ধারণা। অন্যান্য সময়ের মতো এদিনও তিনি ঘরে প্রবেশ করে দুর্ব্যবহার শুরু করেন। বিষয়ে তিনি সুরাহা চাইবেন বলে জানান। কারণ বছরের পর বছর এভাবেই চলছে। বাড়িতে প্রবেশ করে প্রতিদিন ধরনের আচরণ করেন। তিনি আরো বলেন, মানুষ তো কুকুরকেও মারে না। আর উনার স্বামী একজন মানুষকে কিভাবে মারেন? এই বিষয়টি নিয়ে বিচার চাইবেন বলে সাফ জানিয়ে দিলেন তিনি। এদিকে বুধবার দুপুরে জিবি হাসপাতালে আইসিইউ -তে এসে পুলিশ ডাক্তার সর্বানী দেববর্মার কাছ থেকে একটি অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha