স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৬ আগস্ট:খোয়াই
থানার অন্তর্গত
ধলাবিল পাল
পাড়া এলাকায়
এক ব্যক্তির
পুকুর থেকে
ভাসমান মৃতদেহ
উদ্ধার হয়।
ঘটনা বুধবার
দুপুর আনুমানিক
বারোটা নাগাদ।
জানা গেছে,
ধলাবিল পাল
পাড়া এলাকার
বাসিন্দারা স্থানীয়
একটি পুকুরের
জলে এক
ব্যক্তির মৃতদেহ
ভাসতে দেখেন।
দেহ ভাসতে
দেখে মুহূর্তের
মধ্যে এলাকায়
চাঞ্চল্য ছড়িয়ে
পড়ে। স্থানীয়রা
তড়িঘড়ি বিষয়টি
খোয়াই থানায়
জানান। ঘটনার
খবর পেয়ে
খোয়াই থানার
পুলিশ দ্রুত
ঘটনাস্থলে ছুটে
আসে। পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে
স্থানীয়দের সহযোগিতায়
পুকুর থেকে
মৃতদেহটি উদ্ধার
করে। পরবর্তীতে
দেহটি শনাক্ত
করা সম্ভব
হয়। মৃত
ব্যক্তির নাম
বিমল তাঁতী।
খোয়াই থানার
পুলিশ একটি
মামলা দায়ের
করে ঘটনার
তদন্ত শুরু
করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান